আপনার যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন!01958666697 তথ্য বহুল ইসলামিক সব আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন! ভর্তি চলছে, ক্বারী ইয়াকুব আলী রহ. ইসলামিয়া মাদরাসা,যোগাযোগ:01609216916 🧬 জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ নতুন বিপ্লব শুরু হতে যাচ্ছে...

হাদীরা কখনো থামেনা পথে।

সাহসী হাদী

হাদীরা কখনো থামেনা পথে 

হাদী এসেছিলো তিতুমীর হয়ে

গড়েছিলো এক দূর্গ

অন্যায়ের সাথে আপস না করে

ডেকেছিলো এক মঞ্চ। 

বাংলার বুকে হাদির মতো

তরুণ আজো তো আছো,

হাল ধরে নাও শক্ত হাতে

ইনসাফের চেতনায় বাঁচো। 

তোমাদের হাতেই নিরাপদ আজ

প্রিয় এই দেশ-মাটি,

দমে যেয়োনা,ভয় পেয়োনা

হেরে যাবে চব্বিশ কোটি। 

শুকূনের ঐ  রক্তচক্ষু

করোনা কখনো ভয়। 

লড়ায়ের এই ময়দানেতে 

হাদীদের হবে জয়।

তমস্র এই রজনীর শেষে 

আসিবে  নব ভোর,

ছিঁড়ে ফেলো সব নিরাশার জাল

অভিশপ্ত এই ডোর।

ডরেনা,মরেনা হাদী যারা 

শির করেনা অবনত

ন্যায়ের তরে সত্যের পক্ষে 

লড়ে যায় অবিরত। 

শরীয়তুল্লার দীপ্ত কন্ঠে

জাগো হে নবীন দল,

ভেঙে দাও সব জুলুমের খুঁটি

দেখাও ইনসাফী বল।

এদেশের এই মাটির জন্য 

লড়েছে বীরেরা যতো

শেরে বাংলা,ভাসানী,জিয়া

হাদীই তাদের মতো।

হাদিরা কখনো থামে না পথে

হাদিরা লড়ে যায়,

ধরণীর বুকে ইতিহাস হয়ে

বিজয় গীতি শোনায়।


---------তোফায়েল আহমাদ

১২:৩০ --০১/০১/২০২৬

উৎসর্গ 

অতীতের গৌরবগাঁথা ইতিহাস আর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন যাদের দু-চোখে সেই তরুণদের জন্য এই কাব্যঞ্জলি।

যারা অন্যায়ের কাছে মাথা নত করেনা,টাকা আর ক্ষমতার কাছে নিজেকে সঁপে দেয় না এবং যাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ