গাছ,উদ্ভিদ এবং মানুষের জীবন কথা
জীবন,মৃত্যু প্রত্যেক জীবের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কিছু প্রাণীর জীবন ও প্রাণ নিয়ে ভিন্নতা আছে। বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, জীবন প্রক্রিয়াতেও ভিন্নতা রয়েছে।
মানুষের মতো নয়, বংশ বিস্তারে স্বয়ংক্রিয়তা আছে তাদের। কারো উপর মুখাপেক্ষী নয়। কখনো এদের পরজীবি বলা হয় অথবা স্বয়ংক্রিয় প্রকৃতির নিয়মের উপর নির্ভরশীল। আলো- আঁধারে, জল, বাষ্পে জীবন মৃত্যুর নিশ্চিত হয়।
এদের মাঝে গাছও এমন একটা প্রাণী। এদের বেঁচে থাকার জন্য হার্ট, মস্তিষ্কের কার্যক্ষমতার প্রয়োজন নেই। মানুষের ন্যায় রক্ত সঞ্চালন,খাদ্য গ্রহণ,পরিপাক তন্ত্রের কার্যক্রম, নিঃশ্বাস গ্রহণ ইত্যাদির প্রয়োজন ছাড়াও শুধুমাত্র দেহের 'কোষ' জীবিত থাকার মধ্য দিয়ে নতুন করে জীবন প্রক্রিয়া চালু করার ক্ষমতা রাখে জল,বায়ু, আলোর উপর নির্ভর করে।
অর্থাৎ গাছের জীবন প্রক্রিয়াটা সম্পূর্ণ 'কোষ' জীবিত থাকার উপর নির্দেশ করে। গাছের যে ডাল বা পাতার কোষের মৃত্যু হয় সে অংশের মৃত্যু ঘটে। ফলে ডালপালাকে আমারা শুকনো বা মৃত দেখতে পাই কিন্তু পুরো গাছটির মৃত্যু হয়না।
আমারা সাধারণত মানুষের মৃত্যু বলতে বুঝি সেই সকল অবস্থার সমষ্টি যখন সকল শারিরীক কর্মকাণ্ড যেমন শ্বসন, পরিপাক, খাদ্য গ্রহণ, মস্তিষ্ক পরিচলন, কর্মশক্তি ইত্যাদি বন্ধ হয়ে যায়। কখনো কখনো আমাদের দেহের কোষগুচ্ছ বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। যেমন হাত-পা কেটে যাওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়া কিংবা নানাভাবে ওই কোষগুচ্ছ বা টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। যাকে বলা হয় “মিনি ডেথ” বা ‘‘আংশিক মৃত্যু’’। প্রত্যেক জীবের প্রতিনিয়ত এই মৃত্যু ঘটছে। মানুষের বেঁচে থাকা এবং মরে যাওয়া দুটো বিষয়কে নির্দেশ করে।
মানুষের পূর্ণাঙ্গ জীবিত থাকার জন্য দেহের 'কোষ' এবং প্রাণ সঞ্চালনকে নির্দেশ করে। সরাসরি প্রাণ বিনাশের মাধ্যমেও মৃত্যু হয় আবার বিভিন্ন অসুস্থতার কারণে কোষের মৃত্যু, নিষ্ক্রিয়তার মাধ্যমে মৃত্যু হয়।
মানব দেহ যে এমন কোষ নিয়ে জীবিত যেটা প্রমাণ করে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে। অর্থাৎ দেহের কোন অংশে গোশত স্থানান্তর করার মাধ্যমে সার্জারী করা হয়, যেখানে প্রাণ নেই কিন্তু 'কোষের' কার্যক্ষমতা আছে। অনুরূপ গাছের জীবনটা মানবদেহের প্রাণ বা জীবনের মতো নয় সম্পূর্ণ 'কোষ' জীবিত থাকার মাধ্যমে বাঁচতে হয়।
তাই গাছকে কয়কে টুকরো করার পরেও তার জীবিত কোষ থেকে পূণরায় জীবিত হতে পারে।
কিন্তু মানুষ এবং আরো কিছু প্রাণীর বেঁচে থাকার জন্য প্রাণ,আত্মা,হার্ট যেভাবেই বলি না কেন এর সঞ্চালন থাকতে হয় শুধু কোষ জীবিত থাকার মাধ্যমে বেঁচে থাকতে পারেনা। তবে মানুষের সুস্থভাবে বাঁচার জন্য 'কোষ' জীবিত থাকা জরুরি।
,,,,,,,,,,,,,,,,,,,তোফায়েল আহমাদ ২৭/১০/২৪

0 মন্তব্যসমূহ