আপনার যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন!01958666697 তথ্য বহুল ইসলামিক সব আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন! ভর্তি চলছে, ক্বারী ইয়াকুব আলী রহ. ইসলামিয়া মাদরাসা,যোগাযোগ:01609216916 🧬 জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ নতুন বিপ্লব শুরু হতে যাচ্ছে...

মেঘজমা উদয়াচল



 মেঘজমা উদয়াচল

হঠাৎ থেমে যাই, আশাহত হই।
ইচ্ছে ডানায় ভর করে একাকী কতোদিন এভাবে চলা যায়!
অভিলাষী নই তবে কেন অবিরাম স্বপ্নে ভাবনাচ্ছেদ,
হঠাৎ ফের থমকে দাঁড়াই।
সুখময় একটা রজনীর অপেক্ষায় হাজারো দিন,
হাজারো প্রহরের শেষ বেলায় এখন আমি ক্লান্ত।
স্নিগ্ধ একটা প্রভাতের আলিঙ্গনের আশায় মাতাল হওয়া মূল্যহীন ভারসাম্য,
অলস দুপুরের অবচেতন আর নির্ঘুম রাত্রিজাগরণ—
নিয়ম ভেঙে যতোসব অনিয়ম, মরিচিকার পথে পদচারণ,
সবকিছুই অশান্ত, উদভ্রান্ত।
এখন প্রভাত হয় না, মেঘ জমে জীবন সঞ্চালনের উদয়াচলে,
ঘনঘটা এক সন্ধ্যা মেলে।

তবু কি মেঘের ওপারে সূর্য হাসেনা?

নাকি আঁধার নামলেই শেষ হয়ে যায় সব পথ?

জমে থাকা হাজারো স্বপ্নগুলো হোক দিগন্তের পাথেয়

নিজের মাঝেই খুঁজে নিবো করবো নতুন কোন শপথ। 

একদিন ধোঁয়াশা ভেঙে উদয় হবে কাঙ্খিত আলো

ধুয়েমুছে যাবে ক্লান্তি, না পাওয়ার সব বিষাদ। 

অপেক্ষার অবসান হবে তপ্ত মরুর বুক-----

এক পশলা বৃষ্টিতে মিটবে প্রাণের সব সাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ