আমার দেশপ্রেম আছে, যে দেশের আলো-বাতাসে আমি বড় হয়েছি তাঁকে মন থেকেই ভালোবাসি।
কিন্তু দেশপ্রেম বলতে কী ২,৪৭,৬৭৭ বর্গমাইল এই খণ্ডচিত্রকে ভালোবাসা? না কী চিত্র শিল্পী কামরুল ইসলামের আঁকা সবুজের মাজে লালবৃত্তকায় এক টুকরো কাপড়কে ভালোবাসা?
দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে।
দেশকে শ্রদ্ধা করতে হলে মানুষকে শ্রদ্ধা করতে হবে।
রাজনৈতিক ইস্যুতে বাঙালীর চরিত্রের একটা দর্পণ আছে
কেউ বিপ্লব করে, কেউ ধ্বংস করে
যে ইনকিলাব করে, সে-ই পূর্বের রুপ নিয়ে ফিরে আসে।
আমরা বাংলাদেশীরা যতোটা বিপ্লবী ততোটাই বিধ্বংসী। আমরা মানুষের জন্য সাধারণ ইস্যুতে জীবন দিয়ে দিতে পারি আবার ক্ষুদ্র কারনে জীবন নিয়েও নিতে পারি।
কখনও খুব হতাশ হয়ে যাই আবার কখনো গর্ববোধ করি।
এই বন্যায় মানুষের সাহায্যের আগ্রহ দেখে জোর গলায় বলতে ইচ্ছে করে আমরাই শ্রেষ্ঠ জাতী।
মানবিক উন্নতি! বিপদে- বিপর্যয়ে বাঙালিদের এটা নতুন পরিচয়। কিভাবে হাতে হাত রেখে দুর্যোগের সময় বিপদ গ্রস্তদের পাশে দাঁড়াতে হয় এটা অভূতপূর্ব আচরণ। যে বাঙালী অন্যের বিপদে নিজের ফায়দা লুটতো তারাই আজ নিজের সর্বস্ব দিয়ে পরোপকারে ঝাপিয়ে পরছে।
তবে মানসিক পরিবর্তন প্রয়োজন!
আমি আপনার পছন্দ মতো কথা বলবো না, আপনিও আমার পছন্দ মতো কথা বলবেন না এটাই স্বাভাবিক। এটা আমাদের মেনে নিতে হবে। ভিন্ন মত, ভিন্ন কাজ দেখলেই ঝাপিয়ে পড়ার আক্রমণাত্মক মনোভাব এটা পরিবর্তনযোগ্য।
এর জন্য কোন ধর্মীয় কেতাব মাহভারত,রামায়ন,বাইবেল পড়া জরুরী নয়। থেলিস বা মাইলেটাসের কোন দর্শন জানার প্রয়োজন নেই।
অ্যারিস্টটল বা ইবনে সিনার কোন জীব ও চিকিৎসা বিজ্ঞানের কোন জ্ঞানতত্বের অধিকারী হতে হবে এমনটা নয়।
মানসিক পরিবর্তনের জন্য মানবিক হওয়ায় যথেষ্ট।
আপনি যেই দল করেন সবাই সেই দল করবে না, আপনি যে-ই আদর্শে দীক্ষিত সবাই এটাই হতে হবে তা অগ্রাহ্য। আপনার মতের অমিলহেতু পেলেই শত্রুতাপোষণ, আপনার নেতার উপরে কোন নেতা নেই,আপনার দল ছাড়া কোন দলের জায়গা নেই,আপনার মতাদর্শ ছাড়া কোন কিছুর শুদ্ধিপত্র নেই।
আপনি যেই ধর্ম পালন করেন সবাই সেটা করবে না, এটা বৈচিত্র্য। মানব সৃষ্টির রহস্য।
প্রিয় মানুষগুলোর ভুল হলে হৃদয়ে যেমন ক্ষমার জায়গা থাকে তেমন ভাল মানুষগুলোর মতের অমিল হলেও ভালবাসার ক্ষমতা রাখে। আপনি,আমি উদ্যত হবো মানুষের বিপদে, দুঃখে। কাছে থাকবো একে অন্যের হয়ে।
তোফায়েল আহমাদ
২৫/৮/২৪খৃঃ

0 মন্তব্যসমূহ