বিরোধী
মুসলমানরা ভাই ভাই তাই
বিদ্বেষ ভুলে এক হও
কাফিরের মুখে ঐক্যের বুলি
এখানেই সবে সবক লও
হিন্দু,বৌদ্ধ খৃস্টান বলো
সকলেই তারা মিলেছে আজ
তারা সকলেই নিয়েছে শপথ
মুসলমানের কাড়বে তাজ
দুস্তির হাত বাড়িয়ে তোমায়
বানাতেই চাবে মুনাফিক
তাহাদের কথা মাথা পেতে নিলে
তোমাকে জানাই হাজার ধিক
তোমাকে তাহারা বানাবে বলদ
মুসলিম দেশে করবে চাষ
চোখ কান রেখো খোলা সকলেই
হয়োনা কভু তাদের দাস
চুরি-ডাকাতির অপবাদ দিয়ে
মুসলিম মেরে করবে শেষ
মুনাফিক আর জোচ্চোর দিয়ে
ভরে দিবে মুসলিমের দেশ
ভাইয়ে ভাইয়ে তারা লাগিয়ে দিবে
খুনা খারাপির রঙ্গদেশ
মুসলমানের হাতাহাতি দেখে
কাফির ফায়দা লুটবে বেশ
মুসলমান তো বিরোধীই কেবল
নাস্তিক আর কাফিরদের
কাফিরের মনে ভীতি জাগাতেই
হাতে হাত রাখো মুমিন ফের।
বিপদের বন্ধু
আল আমীন সাদী
দুঃসময়ে হাত বাড়িয়ে
মুছেন চোখের পানি
তিনিই হলেন আসল বন্ধু
দুঃসময়ের জানি
হাজার বাধার সামনে থেকে
রাখেন আমায় ভালো
আধার রাতে জ্যোৎস্না হয়ে
দেয় বিলিয়ে আলো
আমার দুঃখে কাদেন তিনি
আমার সুখে হাসে
তারে আমি রাখবো স্মরণ
আমার প্রতি শ্বাসে
যেদিন সবাই আমায় ছেড়ে
ছিল অনেক দূরে
আমার দুঃখের খবর শুনে
এসেছিলেন উড়ে
ভালবেসে আমার মাথায়
বুলিয়ে ছিলেন হাত
আমার পাশে দাঁড়িয়ে ছিলেন
তিনিই তো দিনরাত
আপনরা সব পর হয়েছে
আমার বিপদ দেখে
দুঃসময়ের বন্ধু আমায়
যায়নি একা রেখে
দুঃসময়ের বন্ধু তোমার
ঋণ হবেনা শেষ
দোয়া করি সদাই থাকো
সুখের ছোয়ায় বেশ।
যাহার লাগি গড়িয়াছি নীড়
দুনিয়ার সাথে লড়তে আমার
হিম্মতে ভরা দিল
গগনের নীল ছুয়ে দেখিতে
হতে পারি গাঙচিল
সারা দুনিয়ার কষ্ট সয়ে
হতে পারি একাকার
পরাজিত এক দুর্বল আমি
দাড়াবই বারবার
অন্যের সাথে লড়িবার আছে
হিম্মত অফুরান
নিজের সাথে লড়তে গেলেই
এসে যায় পিছু টান
দুনিয়ার সাথে লড়িবার পর
নিজেতেই যাই হেরে
নিজের কাছে হারিবার দুখ
হিম্মত নেয় কেড়ে
যাহারই লাগি গড়িয়াছি নীড়
সে-নীড়েই নাই সুখ
দুখের অনলে জ্বলিতেছে প্রাণ
মিটে গেছে সব ভুখ
এই দিন শেষ হবে
আল আমীন সাদী
এই দিন থাকবে না
শেষ হয়ে যাবে
কত লোক আসিবে বা
কেউ হারাবে
হয়তোবা দুখে আছি
সুখ বহুদূর
এই দিন শেষ হলে
কেটে যাবে ঘোর
এক হালে দিন সদা
থাকেনা তো টিকে
কখনো রোদেলা দিন
কখনো বা ফিকে
কখনো রাতের হানা
দিন হয় শেষ
তবুও তো থাকি মোরা
রাত এলে বেশ
রাত এলে দেখি কত
জোনাকির মেলা
চাদের বুকেও দেখি
তারদের খেলা
দিন শেষে রাত আসে
রাত শেষে দিন
দুনিয়ার সব দেখি
চলে চাকাহীন
আমাদের ও এই দিন
শেষ হয়ে যাবে
দুখের আভাস গুলো
সুখে বদলাবে।
আজব মানুষ
আল আমীন সাদী
ইট পাথরের এই দুনিয়ায়
আমিই আজব মানুষ
আমার আসল কর্ম ভুলে
অন্য কাজেই বেহুঁশ
আমার মাঝে আমার ছবি
দেখতে ভালবাসি
আমায় আমার ভালই লাগে
তাইতো একাই হাসি
কাউকে তেমন ভাল্লাগে না
তাইতো থাকি দূরে
কে যে কখন আসবে উড়ে
বসবে ঘাড়ে জুড়ে
আমার যাহাই মজুদ আছে
এতেই হবে কম
এরচে যদি আরো কমে
বন্ধ হবে দম
কারো কথাই নেইনা কানে
নিজেই বিরাট কিছু
মনে আমার বিরাট আশা
সবাই করুক পিছু
এই দুনিয়ার তুচ্ছ সবাই
তাই লাগেনা ভালো
যাকেই দেখি অন্ধ বলি
নয়তো নিকশ কালো
অহংকারই সোপান আমার
হিংসা মনের আলো
তাইতো ভাবি এই দুনিয়ায়
সবচে আমিই ভালো।
অহংকার,বিদ্বেষীদের চিন্তা চেতনা
কবিতায় প্রকাশের ছোট্ট প্রয়াস।
মানবতা
মানবতা আজ ঠেকেছে কোথায়
কারো কি আছে জানা
জালিমের মুখে ইনসাফী বুলি
হৃদয়ে বেধেছে দানা
শুনেছি আগে প্রশাসন নাকি
মানবতার এক নাম
মুসলিম বাদে সকলেই খুশি
মুমিনের মুখে রাম
নিজেদের ঘর নিজেরাই জ্বেলে
মুমিনের নাম বলে
প্রতিবাদ যদি করে কেহ তার
প্রশাসন ধরে গলে
বিধর্মীরা মুসলিম মারে
মুনাফিক বলে দূর
তাহাদের মাঝে নামধারী কিছু
দেখিয়াছি ঘুষখোর
ঘুষের টাকায় ভুড়ি করে বড়
চোখে দেখেনা শিশু
দাদাদের মন খুশি করিতেই
খেয়ে যায় গো হিসু
নিজেদের অধিকার আদায়ে
লড়াই গণতন্ত্র
মুমিন বাদে সকলেই পাবে
এ কেমন তার মন্ত্র।
"ডিজিটাল শব্দ'
ডিজিটাল শব্দ
আল আমীন সাদী
ক্যাসিনো তো লেটেস্ট শব্দ
পুরান শব্দ জুয়া
জগতজুড়ে দেখছো যাহাই
সবই কিন্তু ভূয়া
চোর ডাকাতের নাম বদলে
নাম হয়েছে নেতা
তারাই নাকি দেশের মাথা
আমরা ছেড়া খেতা
ইন্টারেস্টের নাম দিয়েছে
সুদের পর্দা ফেলে
মদ-গাজা সব হালাল বলে
চায়ের কাপে ঢেলে
মিথ্যা কথার ফাদ পাতিয়া
নাম দিয়াছে বিজনেস
এসব কথার ধূম্রজালে
সমাজটা আজ নিঃশেষ
দেহ ভোগের নাম দিয়েছে
পিওর ভালবাসা
সমাজটারে ধ্বংসে দিলো
তাদের মিথ্যে আশা
0 মন্তব্যসমূহ