আপনার যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন!01958666697 তথ্য বহুল ইসলামিক সব আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন! ভর্তি চলছে, ক্বারী ইয়াকুব আলী রহ. ইসলামিয়া মাদরাসা,যোগাযোগ:01609216916 🧬 জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ নতুন বিপ্লব শুরু হতে যাচ্ছে...

মুক্তি চাই মানবতার, হিন্দু-মুসলমান,ইহুদী-খৃস্টান,কেউবা ইংরেজ কেউ এ্যারাবিয়ান,

মানবতার মুক্তি

মুক্তি চাই মানবতার

মুক্তি চাই, মুক্তি চাই মুক্তি হোক মানবতার
শত্রু-মিত্র আর ধর্মবর্ণ সব মিটে যাক
সাম্প্রদায়িক সংঘাত৷
ভূধরে-মরুতে যার আদর্শে ফুটেছে ফুল মানব সভ্যতার
নাস্তিক-আস্তিকে সংশয়-বিশ্বাসে দলিত কেন সেই মহা মানবের সন্মান?
মুক্তি চাই, মুক্তি চাই মুক্তি হোক মানবতার!
শত্রু-মিত্র আর ধর্ববর্ণ সব মিটে যাক সাম্প্রদায়িক সংঘাত৷
হিন্দু-মুসলমান,ইহুদী-খৃস্টান,কেউবা ইংরেজ কেউ এ্যারাবিয়ান,
হাতে হাতে রাখো হাত,কেন এতো তফাত সবাইতো আদম হাওয়ার সন্তান৷
মুক্তি চাই,মুক্তি চাই মুক্তি হোক মানবতার!
শত্রু-মিত্র আর ধর্মবর্ণ সব মিটে যাক সাম্প্রদায়িক সংঘাত৷
কেন শোষিত সমাজ বঞ্ছিত ভুখা,ভিখারীর অধিকার৷
নেতা- নেত্রীরা পায়,গরীব দুঃখীরা করে হায় ফিরিয়ে দাও তাদের অধিকার৷
আজ জালিম শাহীর হাতে নির্যিত-নিপীড়িত লাঞ্ছিত মানবতা,
ক্ষমতার মসনদে সাম্য-শান্ত বলে আগুনে পুড়িয়ে মারে একেমন নৃশংসতা!
ঐতাগুতি শক্তি নাশে,মাজলুমের হয়ে গর্জে উঠুক হুংকার৷
মুক্তি চাই,মুক্তি মুক্তি চাই মুক্তি  হোক মানবতার!
শত্রু-মিত্র আর ধর্মর্বর্ণ সব মিটে যাক সাম্প্রদায়িক সংঘাত৷
ইরাক-ফিলিস্তীন,রাশিয়া-কাশ্মীর আফগান আরাকান শরনার্থী সুদান৷
ভূখণ্ড হারিয়ে,মাতৃভূমি ছেড়ে জীবন কাটে মানবেতর
সত্য,ন্যায়ের পথে স্বাধীনতার তরে শক্তি হোক দুর্বার!
কেন এত বিদ্বেষী হোকনা সে ভিনদেশী ভুলে যাও শত্রুতা
ময়া-মমতায়, নীতি-নৈতিকতায় হেসে উঠুক মানবতা৷
অন্যায়-অপরাধে মানবতার নাশে বন্ধ হোক বন্ধ হোক অস্ত্র-বারুদের ঝংকার।

তোফায়েল আহমাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ