আপনার যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন!01958666697 তথ্য বহুল ইসলামিক সব আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন! ভর্তি চলছে, ক্বারী ইয়াকুব আলী রহ. ইসলামিয়া মাদরাসা,যোগাযোগ:01609216916 🧬 জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ নতুন বিপ্লব শুরু হতে যাচ্ছে...

আপনি কী কখনো ভেবেছেন এমন করে আপনার প্রিয় বোনটির কথ!!

           


বছর কয়েক আগের কথা বলছি৷
পড়াশুনার মাঝে পরীক্ষার বন্ধে বা প্রয়োজনীয় ছুটিতে ঢাকা থেকে বাড়ীতে যাওয়া হতো৷ ঠিক কোন এক পরীক্ষার ছুটিতে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে  বাসে আসছিলাম,
সাদা পাঞ্জাবি পায়জামা পরনে ছিলো৷
লঙ জার্নি,আবার রাস্তায় জ্যাম৷ সন্ধার পূর্বেই ঢাকায় পৌছতে হবে৷ তাই সামনে বসে জার্নি করার ইচ্ছায় পরের গাড়ীতে বিলম্বের অবকাশ নাই,

সীট  পেলাম  পিছনে৷

 দীর্ঘক্ষণ গাড়ী চালার পর আব্দুল্লাহপুর  পৌছলে সামনের অনেকগুলো সীট খালি হয়ে যায়৷
আমাকেও সামনে নামতে হবে 
পিছনের সীট ছেড়ে সামনে বসলাম৷ 
(যে সীটে একজন মহিলা বসেছিলেন):
ঘটনাটি এখানেই ঘটে,
বিশ্বরোড নামার পর একজনে বললো
ভাই! আপনার জামায় রক্ত৷ 
মাথা নিচু করে ঘার ঘুরিয়ে নিজের চারপাশ দেখে নিলাম, 
কোথায়,রক্ত! সফরের চিহ্ন ধূলোবালি ছাড়া  তেমন কিছু চোখে পরেনি৷
তাছাড়া শরীরে কোথাও ফোঁড়া বা ক্ষত ছিলনা৷

ব্যাস্ত শহর ব্যাস্ত মানুষের ভীড়ে কেউ দেখেও আবার কিছু না বলেই চলে যাচ্ছে ৷ আবার কেউ কেউ  ধুর ধুর ভঙ্গিতে বাকাচোখে তাকিয়ে ফিরছে৷
মুয়াজ্জিনে  আযান দিচ্ছে ৷ পাশেই মসজিদ, ভাবলাম আছরের  নামাজটা পরেই বাকী পথ যাওয়া যাবে৷ 
সামনে কিছু কলেজের ছেলে মেয়েকে আসতে দেখলাম 
ওদের একজন আরেকজনকে বলছে দেখ দেখ  হুজুরের পায়জামাতে রক্ত৷
---:দোস্ত এটা কী ঐ রক্ত?
:তোর পিছনে নেহাকে জিজ্ঞেস কর!
নেহা দেখ! তোদের মত হুজুরের পায়জামাতেও রক্ত লেগে আছে৷
----হা হা হা,,,,,,,,,,,৷
তখন ছোট ছিলাম,পায়জামাতে রক্ত লেগে থাকলে কী হয়? এটাকে কী বলে বুঝতামনা ৷
বা এরা কেন মেয়েদের পায়জামায় রক্ত দেখলে এমন ভাবে অঙ্গভঙ্গী করে জানতাম না৷
বহির্গত রক্ত দূর্গন্ধ মনে করে সেদিন ওদের এমন আচরনে যতটুকু বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছিলাম আজ তা ভাবতেই রীতিমত গাঁ শিউরে উঠে৷
পিরিয়ডের সময় একটা মেয়েকে কেন উত্যাক্ত করা হয়৷ 
জীবনের প্রয়োজনে জীবিকার জন্য আজকাল মেয়েদেরও চাকুরী,অফিসসহ নানান কর্মস্থলে বিচরন করতে হয়৷

এতে আপনার মা, বোনদেরও যেতে হয়৷
তারাও  তো প্রকৃতিগত এই নিয়মকে এড়িয়ে যেতে পারেনা ৷
আপনি কী কখনও ভেবেছেন ?মেয়েরা পিরিয়ড চলাকালীন কতটা কষ্ট সহ্য করতে হয়?
প্রচন্ড মাথা ব্যাথা, চোখ ঝাপসা হয়ে যাওয়া, আবার লোয়ার এবডোমিনের চাপ ৷তার উপর পিল পিল করে দীর্ঘ সময় রক্ত বের হওয়া  বা  থেমে থেমে তীব্র ব্যাথা আর রক্তক্ষরণ হওয়া৷
খিটখিটে মেজাজ, কারো সাথে হাসিমুখে কথা বলতে চায়লেও হয়ে উঠেনা৷
ঘিনঘিনে মনোভাব,পেটে ক্ষুধা থাকলেও খেতে ইচ্ছা করেনা
দুশ্চিন্ত  নিয়েই একটা মেয়েকে যাবতীয় কাজ সম্পন্ন করতে হয়৷
এই অবস্থায় সংসার, পরিবার, রান্নাবান্না, বাচ্চাকাচ্চা সবকিছুর সামাল দিতে গিয়ে
কতটা সহ্য করতে হয় সেটা কখনও আমরা পুরুষরা ভেবেছি!অথচ এই সময়টায় প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম,নিরিবিলি পরিবেশ ,কারো সহযোগীতা ৷
কখনও কী আপনি আপনার স্ত্রীর কাজে সহয়তা করছেন? 
 এই সময়টিতে কী কখনও আপনার মা"র কাজে সহযোগীতা করেছেন?
কলেজে পড়ে আপনার বোনের বইবোঝা ব্যাগটিকে ক্যাম্পাসে দিয়ে আসছেন?
মেয়েরা পিরিয়ড বা ঋতুস্রাবচলাকালীন সময়টা গোপন রাখতে চেষ্টা করে৷ অথচ এমন সময়ও 
জামার কাপড়ের রঙ যাই হোক   স্টুডেন্ট ইউনিফর্ম নামে জোরপূর্বক  মেয়েদের পরিধান করতে হয় সাদা পায়জামা ,ফলে অনেক  ক্ষেত্রেই বখাটেদের দ্বারা বিব্রতকর অবস্থার  শিকার হতে হয়৷
ধর্মের নামে কুসংস্কারে আবদ্ধ বিশেষ জনগোষ্ঠীও পর্যন্ত ছাড় দেয়নি৷ 
যারা এখনও কোন  মেয়ের পিরিয়ড হলে  পরিবারের সবার থেকে আলাদা করে মেয়েদের গোয়াল ঘরে রেখে দেয়, মানবেতর সময় অতিবাহিত করতে হয়৷
মন্দিরে অঞ্জলী দেওয়া নিষেধ, কোন পাত্রে হাতে দেওয়া যাবেনা৷ বিশেষ কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবেনা৷
এমন সব অদ্ভূত অমানবিক কুসংস্কার রয়েছে, যাতে প্রতিনিয়ত মেয়েরা মানসিকভাবে আক্রান্ত হতে হয়৷
মনে রাখবেন!  পিরিয়ড হওয়া মানে একটা মেয়ে শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক হওয়া নয় মাতৃত্বের
যোগ্যতা অর্জন করা৷
যা মানব প্রজনন হওয়া না হওয়ার মাঝে সীমাবদ্ধ৷
আসুন আমরা সর্বত্রই নারীদের সম্মান করি৷
বিশেষ সময়ে তাদের কাজে সহযোগীতা করি ৷

তোফায়েল আহমাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ