আপনার যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন!01958666697 তথ্য বহুল ইসলামিক সব আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন! ভর্তি চলছে, ক্বারী ইয়াকুব আলী রহ. ইসলামিয়া মাদরাসা,যোগাযোগ:01609216916 🧬 জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ নতুন বিপ্লব শুরু হতে যাচ্ছে...

যদি দিবস শেষে পতাকাটি মাটিতেই পরে থাকে


কি হবে লক্ষ সুরে গেয়ে বিজয়ের গান?
যদি বিজয়ের মাসেও কেড়ে নেয়
বাংগালীর প্রাণ,
কি হবে ফুল দিয়ে? কেমন শহীদের সম্মান
যদি এর জন্যে কবরে পায় তারা আযাব৷
কি হবে লাল সবুজের পতাকা উড়িয়ে
যদি রক্ষা করতে না পারি সেই পতাকার মান৷
কি হবে মুক্তি যুদ্ধের শ্লোগান দিয়ে,
বন্ধু রাষ্ট্র স্বাধীনতা যদি নেই কেড়ে
আর বলে৭১ এর যুদ্ধ ছিলো পাক-ভারতের সাথে৷
কি হবে মুক্তি যুদ্ধের দ্বন্দে অসংখ্য মানুষকে ফাাঁসির কাষ্ঠে ঝুলিয়ে,
যদি স্বাধীন দেশের বিজয় দিবস
পালন করতে হয় হিন্দুস্তানি সৈন্য দিয়ে৷
কি হবে স্বাধীনতার বক্তব্য দিয়ে
যদি এখনো দুঃখী বাংগালীরা না পায় ন্যায্যাধিকার ফিরে৷
কি হবে লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে,
যদি এখনো নিরহ মানুষের খুন ঝড়ে রাজনৈতিক দ্বন্দে ৷
কি হবে বিজয়ের এত আয়োজন করে
যদি দিবস শেষে পতাকাটি মাটিতেই পরে থাকে৷
কি হবে এত আবেগ দিয়ে স্বাধীনতার লিখন,
যদি বিজয়  দিবসটিকে বলা হয়
ইংলিশে ১৬ই ডিসেম্বর ৷
কি হবে শহীদ মিনারে হাত উঁচিয়ে
মিথ্যে প্রণাম,
যদি বন্ধু বলে শত্রুদের প্রতি থাকে
এখনো টান৷
লেখকঃ তোফায়েল আহমাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ