আমি রক্ত দিয়ে কিনেছি বাংলা
আমি রক্ত দিয়ে কিনেছি বাংলা
বিক্রি করতে নয়৷বীরত্ব দিয়ে স্বাধীন করেছি দেশ
অস্ত্র দিয়ে নয়৷
তবে কেন আজ দ্রোহীদের কাছে স্বদেশ
বিকিয়ে দিতে হয়৷
কথাও কথায় সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে
দিয়ে যারা বলে
দেশটা না কী যে কোন সময় চলে যাবে
ওদের দখলে৷
নিজ বলে আর শক্তি নিয়ে দাঁড়াবো
বিশ্ব দরবারে
বিশাল আয়তন, উঁচু দেখে নিচু হবোনা
কারো কাছে৷
রক্ত দিয়ে কিনেছি বাংলা থাকবো
স্বাধীন হয়ে
পরাধীনতার শিকল পরে থাকবো না
কারো হয়ে৷
জীবন মায়া সব ত্যাগিয়া হটিয়েছিলো
যারা হানাদার
যুদ্ধ তালিকায় তারাই পাবে মক্তিযুদ্ধার
অধিকার৷
ভূয়া সনদে ক্ষমতায় বসে কেউ
পাবেনা পার৷
ফাঁসির দন্ডে বিলম্ব কেন? কেন
হবেনা বিচার?
লেখকঃ তোফায়েল আহমাদ

0 মন্তব্যসমূহ