সৃষ্টিকর্তার ওপর ভরসা (তাওয়াক্কুল)
প্রথমে তাওক্কুলের অর্থ সম্পর্কে আলোচনা করব
.তাওক্কুল সম্পর্কে কুরআন এবং হাদিস
.তাওক্কুলের হুকুম কি
"তাওয়াক্কুল" এটা আরবী শব্দ (التوكل) অর্থ ভরসা করা।
অর্থাৎ দুনিয়া এবং আখেরাতের সকল কাজের জন্য এর বিপদ-আপদ বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য,সফলতা ও সুফল ভোগ করার জন্য একমাত্র মহান আল্লাহ তায়ালার উপর ভরসা করা এটা ঈমানী দীক্ষা, ইসলামি শিক্ষা। বিখ্যাত তাবেয়ী ইমাম সাঈদ ইবনে যুবাইর রাহ. বলেন-
التوكل على الله ـ عز وجل ـ جماع الإيمان
অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা এমন গুণ যা অনেক ঈমানী গুণের ধারক। (আযযুহদ, হান্নাদ ইবনুস সারী ১/৩০৪)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন!
وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ
মহান পরাক্রমশালী দয়াময়ের উপর ভরসা করুন।
(সূরা শূ-আরা আয়াত২১৭)
"যখন পৃথিবীর সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়, বিশ্বাস রাখুন—যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই আপনার জন্য নতুন কোনো দরজা খুলে দেবেন।"
وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ
ভরসা কর চিরঞ্জীবের উপর, যার মৃত্যু নেই। (সূরা ফুরকান : ৫৮)
পরিকল্পনা: আমরা অনেক পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা যা উত্তম মনে করেন, শেষ পর্যন্ত তা-ই হয়। তাঁর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে সবসময়ই শ্রেষ্ঠ।
আমরা অনেক সময় অনেক কিছু অর্জন করি। কখনো অনেক সম্পদ উপার্জন করি আবার নিঃস্ব হয়ে যাই। ব্যাবসায় লাভবান হই আবার অনেক লসের সম্মুখীন হতে হয়। কখনো প্রিয়জন,আদরের সন্তানকে অসুস্থ হতে দেখে মর্মাহত হই। সবকিছু আল্লাহ তায়ালার হাতে, তিনি চায়লে সবকিছু ঠিকঠাক করে দিতে পারেন,পূর্বের চেয়ে ভালো অবস্থানে উন্নত করে দিতে পারেন। জীবন-মৃত্যুর সবকিছুর চাবিকাঠি যার হাতে তার উপর ভরসা করুন তিনি আপনার জন্য সঠিক পথের সন্ধান দিবেন।ভারমুক্ত মন: যখন আপনি সব দুশ্চিন্তা তাঁর ওপর ছেড়ে দেবেন, তখন দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে গেছে।
অস্থায়ী বিপদ: মনে রাখবেন, কোনো বিপদ বা খারাপ সময় চিরস্থায়ী নয়। যেমন ঘোর অমানিশার পরেই সুন্দর ভোর আসে, তেমনি আপনার জীবনেও ভালো সময় আসবে।"অতীত নিয়ে অনুশোচনা করবেন না এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না; বরং বর্তমানকে সৃষ্টিকর্তার উপহার মনে করে কৃতজ্ঞ থাকুন।"
শুকরিয়া: যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা মানসিক শান্তির সবচেয়ে বড় চাবিকাঠি।
একাকীত্ব: যখন নিজেকে খুব একা মনে হবে, মনে করবেন—যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার সব কথা শুনছেন এবং তিনি আপনার সাথেই আছেন।
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿المائدة: ২৩﴾
‘‘তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো।’’ (মায়েদা : ২৩)
আল্লাহ তাআলা আরো এরশাদ করেছেন,
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. (الطلاق
‘‘ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট।’’ (সূরা তালাক . ৩)
৪। ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন,
حسبنا الله ونعم الوكيل এ কথা ইবরাহীম (আঃ) তখন বলেছিলেন, যখন তাঁকে অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হয়েছিলো।
আর মুহাম্মদ (স:) একথা বলেছিলেন তখন যখন তাকে বলা হলো
الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا .
‘‘লোকেরা আপনাদের বিরুদ্ধে এক শক্তিশালী বাহিনী জড়ো করেছে। অতএব তাদেরকে ভয় করুন। তখন তাঁদের ঈমান আরো বৃদ্ধি গেলো’’। (আল-ইমরান: ১৭৩)।

0 মন্তব্যসমূহ